leadnewsসারা দেশ

হিজলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

মৃত দুই ভাই হলো- হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দূর্গাপুর গ্রামের জেলে আক্তার হাওলাদারের শিশু সন্তান জাকারিয়া ও বোরহান।

মেমানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে দাদা সিরাজ হাওলাদারের সঙ্গে চর দূর্গাপুর খালে যায় জাকারিয়া ও বোরহান। দুই নাতিকে খালের পাড়ে রেখে সিরাজ হাওলাদার খালে গোসল করতে নামে।

খালের কিছুদুর যাওয়ার পর ফিরে এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। বেলা ১টার দিকে দুই নাতিকে খাল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর বলেন, ‘অপমৃত্যুর মামলা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ প্রতিনিধি।