leadnewsজাতীয়ডেমরা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শ্রেণীকক্ষে জনসচেতনতা মূলক আলোচনা

মোঃ হারুন অর রশিদ:
“ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চাই জনসচেতনা” এ স্লোগানকে সামনে রেখে নগরীর ডেমরায় মশক নিধনে শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রীদের সাথে জনসচেতনতা মুলক আলোচনা ও লিফলেট বিতরনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাজী নুর উদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডগাইর দারুচ্ছূন্নাত ফাযিল মাদ্রাসায় শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে কিছু দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।

পরবর্তীতে নিজ উদ্যেগে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা উৎপত্তিস্থলগুলোকে চিহ্নিত করে মাদ্রাসার পিছনে ও ডগাইর বাজার এলাকায় তরল ওষুধ ছিটানো হয়। পাশাপাশি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ও জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ সাজিদুল ইসলাম সবুজ,স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.আবুল মঞ্জুর,স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সহকারী (ডিপ্লোমা ইন এস,আই,টি) মো.জুলহাস শাহ,শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মোঃ হারুন অর রশিদ ও স্কাউট প্রতিনিধি মো. সাব্বির হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ডিএসসিসির ডিজ-ইন ফেকশন পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ।এমনকি তার ফোন যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।
এ বিষয়ে ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর উদ্দিন মিয়া বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন শুধু সতর্কতা ও এলাকার চারপাশ আবর্জনামুক্ত রাখতে হবে। যাতে মশার লার্ভা উৎপাদন ও মশার বংশ বিস্তার না হয়।আমার নিজ উদ্যেগে মশা নিধনে ইতিমধ্যে আমার ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে যা অব্যাহত থাকবে।