ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮
ডেমরা নিউজ:ডেমরায় র্যাব-৩ এর পৃথক দু’টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ টি লোহার ছুরি, ১ টি সুইস গিয়ার চাকু, ১ টি ষ্টিলের চাকু, ২ টি খুর, ১ টি এন্টি কাটার উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার মজিদ মার্কেট ও হাজীনগর এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডেমরা ও আশাপাশের এলাকায় বসবাসরত মো. আবু নাইম (২৭), মো.আলামিন (২০), মো. বাবু (২২), আলী হোসেন (৩৫), মো. ফজলে রাব্বি (২৬), মো. হিমন হক (১৯), মো. আলম হোসেন (১৯) ও মো. সূজন (১৯)। এ বিষয়ে মঙ্গলবার রাতেই র্যাব-৩ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় পৃথক দু’টি মামলা করেন।
র্যাব-৩ এর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন,গ্রেফতারকৃতরা নিয়মিত সংঘবদ্ধভাবে ডেমরা ও আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। এরা বাস,ট্রাক ও অটোরিকশা স্ট্যান্ডে ওপেন চাঁদা আদায়ের সঙ্গেও জড়িত ছিল। ছিনতাই ডাকাতির ঘটনা গোপন রাখতেই তারা স্ট্যান্ডে চাঁদাবাজদের প্রতিনিধি হয়ে সিটি টোল ও স্ট্যান্ডের চাঁদা আদায়ের কাজ করতো।

You must be logged in to post a comment.