ডেমরায় গৃহবধূ অপহরণের পর গণধর্ষণের শিকার:গ্রেফতার ২
ডেমরা নিউজ:ডেমরায় ১৮ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূ অপহরণের পর গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ ধর্ষণের ভিডিও ধারন করে রাখা ওই দুই লম্পটকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠায়। পরে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। গত ১০ এপ্রিল বাদশা মিয়া রোড বিসমিল্লাহ মনজিল সংলগ্ন কাশবনে ওই প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার হয়। গ্রেফতারকৃতরা হলেন-ডেমরার বাঁশেরপুল সালামবাগ মসজিদ সংলগ্ন কামাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের সদর থানার বাংলাবাজার গ্রামের মৃত মোচনউদ্দিন বেপরীর ছেলে মো. জামাল বেপারী (৩৫) ও একই এলাকার আর্মির বাড়ীর ভাড়াটিয়া পটুয়াখালীর বাউফল থানার গসিংগা গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে মো. চাঁন মিয়া মৃধা (৩৮)। এদিকে বুধবার সকালে ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমান পোদ্দার বলেন, গত ৯ এপ্রিল রাত ১১ টার দিকে মিন্টু চত্বর থেকে অটোরিকশাযোগে মেয়েটি অপহরণ করে বাদশা মিয়া রোডে কাশবনে নিয়ে ধর্ষণ করে গ্রেফতাকৃতরা। পরবর্তীতে ধর্ষকরা পালাক্রমে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

You must be logged in to post a comment.