ডেমরায় গৃহবধূ ধর্ষণের শিকার:গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরায় ২৮ বছর বয়সের এক গৃহবধূ তার প্রতিবেশী এক লম্পটের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত মো. আনোয়ার হোসেনের (৩০) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে সোমবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। গ্রেফতার আনোয়ার ডেমরার মানিক মিয়া গলির মানিক মিয়ার ছেলে। এদিকে পুলিশ ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। ভুক্তভোগীর বরাতে তিনি বলেন, ওই প্রতিবেশি হিসেবে প্রতিনিয়ত লম্পট আনোয়ার ওই গৃহবধূর বাসায় যাতায়াত করতেন। এ সুবাদে আনোয়ার গৃহবধূকে প্রায়ই কু-প্রস্তাব দিতেন। আর এ প্রস্তাব ওই ভুক্তভোগী প্রত্যাক্ষান করায় ক্ষিপ্ত হয় আনোয়ার। এদিকে গত ২ নভেম্বর সকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে আনোয়ার কৌশলে ওই গৃহবধূকে সারুলিয়ার তালতলা এলাকায় একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

You must be logged in to post a comment.