leadnewsমতামতশিক্ষা

৫ ভাগ ইনক্রিমেন্ট প্রাপ্তির মাধ্যমে জাতীয়করণের কাজ ৮০% এগিয়ে গেল – অধ্যক্ষ শাহজাহান আলম সাজু

৫% ইনক্রিমেন্ট প্রাপ্তি স্হায়ী হওয়ার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কাজ ৮০% এগিয়ে গেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ৫% ইনক্রিমেন্টের ফলে ১৪/১৫ বছর পর শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল অটোমেটিকলি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তারা কল্পনা ও অবসর সুবিধা বাবদ একজন কলেজ/ মাদরাসার অধ্যক্ষ প্রায় এক কোটি এবং স্কুলের প্রধান শিক্ষক/ মাদরাসার সুপারগণ ৭২/৭৫ লক্ষ টাকা পাবেন। অথচ এক সময় বেসরকারি শিক্ষক কর্মচারীরা সারা জীবন চাকরি শেষে শুন্য হাতে বাড়ি যেতেন। ছাত্র ছাত্রীদের চাঁদার টাকায় তাদের হাতে তুলে দেওয়া হতো ছাতা, লাঠি,জায়নামাজ,তজবি।

আমি পরম সৌভাগ্যবান গত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পুর্ব মুহূর্তে গণভবনে মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা সেদিন শিক্ষা সচিব মহোদয় আমি ও সাদী সাহেবের হাতে কল্যাণ ও অবসর বোর্ডের জন্য ৭৫৪ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক হস্তান্তর সহ ৫% ইনক্রিমেন্ট এবং ২০% ব বৈশাখি ভাতার ঘোষণা দিয়েছিলেন।