ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গিবাদের স্থান দেয় না:প্রধানমন্ত্রী
ঢাকা: ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গিবাদের স্থান দেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ সম্মেলনে বৃহস্পতিবার বিকালে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, “আমরা লাকুম দ্বীনিকুম ওয়ালিয়া দ্বীনে বিশ্বাস করি।”তিনি বলেন, “১৯৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা মদের লাইসেন্স দিয়েছিল।”শেখ হাসিনা বলেন, “জাতির পিতা হজে পাঠাতে জাহাজ ক্রয় করেছিলেন।”
তিনি বলেন, “বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয়, সেই পদক্ষেপ নিয়েছিলেন জাতির পিতা। মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাও করেছিলেন জাতির পিতা।
শেখ হাসিনা বলেন, “অহেতুক জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পবিত্র ধর্মের যেন কেউ ক্ষতি না করে।”
তিনি বলেন, “ইসলাম যে জঙ্গিবাদের বিরুদ্ধে তা প্রত্যেক মসজিদের ইমাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক, ওলামায়ে কেরামগণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সবাই এক হয়ে প্রচার করতে হবে।”
এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে কুরআন ও হাদীসের বরাত তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা মুসলমান ভাই-ভাই হিসেবে বসবাস করবে। নবী করিম (সা.) বলেছেন, একজন মুসলমান নিরীহ মুসলমানকে হত্যা করলে, সে জাহান্নামের আগুনে পুড়বে।”
শেখ হাসিনা বলেন, “আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ আরো শক্তভাবে কার্যকর করতে পারব।”
তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ সারা বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্বের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ধন্যবাদ জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থানের জন্য আন্তরিক ধন্যবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা এক হয়ে কাজ করব।”
মহাসম্মেলনে প্রধানমন্ত্রী ইসলামের জন্য আওয়ামী লীগের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয়, সেই পদক্ষেপ নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা হজে পাঠাতে জাহাজ ক্রয় করেছিলেন।”
প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিনার তৈরির কাজ করে আওয়ামী লীগ। নারীরা যাতে বায়তুল মোকাররমে নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থা করে আওয়ামী লীগ।”
Der hausarbeit verkaufen deutsche philosoph und soziologe theodor w

You must be logged in to post a comment.