ডেমরায় সওজ’র অবৈধ উচ্ছেদ অভিযান
ডেমরা নিউজ: ডেমরা-যাত্রাবাড়ী সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বুধবার সকাল থেকে দিনব্যাপী ডেমরার ষ্টাফ কোয়ার্টার থেকে বামৈল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডেমরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ অভিযান আরও ৪/৫ দিন চলবে বলে যুগান্তরকে জানিয়েছে সওজ’র উপ বিভাগ-২ বনানীর উপ সহকারী প্রকৌশলী ওয়াসীউদ্দিন। এ সময় সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের অবৈধ স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও ঝুঁকিপূর্ণ লোহার বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় সার্বিক সহায়তা করেছেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিক।
প্রকৌশলী ওয়াসীউদ্দিন বলেন, বৃষ্টি-বাদলের দিনে সহজেই রাস্তা নষ্ট হয়ে যায়। ঝড়-বাদলের দিন আসন্ন। অবৈধ স্থাপনার কারণে বৃষ্টি হলেই ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশে পানি জমে থাকে। সড়কের পাশে বৃষ্টির জমে থাকা পানি যাতে সহজে ডিএনডি খালে সরতে পারে সে লক্ষেই এ উচ্ছেদ অভিযান। তাছাড়া সড়কে জননিরাপত্তা ওযানজট নিরসনেও রাস্তার পাশের সব ধরনের অবৈধ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

You must be logged in to post a comment.