বাংলাদেশ ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান।
কলম্বো: শেষ টি২০ ম্যাচে টসে জয়লাভ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে বাংলাদেশ।
ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস। ওপেনিং জুটিতে ৬ দশমিক ৩ ওভারে আসে ৭১ রান। এরপর ১৭ বলে ৩৪ করা সৌম্যকে ফেরান আসেলা গুনারত্নে। ২টি ছয় ও ৪টি চারের মারে সাজানো তার ইনিংস।পরের ওভারেই রান আউট হয়ে ফিরে যান ইমরুলে কায়েস। ২৫ বলে ৩২ রান করেন কায়েস। ১টি ছয় ও ৪টি চারের মারে সাজানো তার ইনিংস।
মাশরাফির টি২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে খেলছেন ইমরুল কায়েস। এদিকে তাসকিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচ দিয়ে টি২০তেও অভিষেক মিরাজের।
গত মঙ্গলবার প্রথম টি ২০ ম্যাচে জয়লাভ করে শ্রীলংকা। দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা

You must be logged in to post a comment.