রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮ নং সেক্টরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রদীপ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ ঠাকুরগাও জেলার পিরগঞ্জ থানার নিয়ামতপুর এলাকার ওপেন রায়ের ছেলে। বর্তমানে প্রদীপ পূর্বচল ৮নং সেক্টরের রফিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে প্রদীপ টিনের বেড়ার সাঙ্গে হেলান দিয়ে ফোনে কথা বলছিল। এসময় টিনের বেড়ায় বিদ্যুৎ চলে আসলে প্রদীপ বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষনা করেন।
লাশটিকে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Es wurde einfach zu viel neues ghostwritinghilfe.com/ implementiert und ständig gab es neue innovationen in der grundschulpädagogik

You must be logged in to post a comment.