Uncategorized

৫ পদে মোট ৪৬ জনকে নিয়োগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে

ঢাকা: বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জনবল বৃদ্ধির জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেয়া হবে।

কোন পদে কত জন : বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯ জন, কম্পিউটার অপারেটর পদে ৪ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন এবং অফিস সহায়ক পদে ২১ জন করে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণসহ ওয়ার্ড প্রেস, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পাস হতে হবে। ক্যাশিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে।

কম্পিউটার প্রশিক্ষণসহ ওয়ার্ড প্রেস, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না : বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শুধু মানিকগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অফিস সহায়ক পদে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বরিশাল, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নড়াইল, কুষ্টিয়া ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে সব জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২৫ এপ্রিল হতে ১১ মে,২০১৭ বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : পদগুলোতে আবেদনের জন্য http//ptd.taletalk.com.bd  এই ঠিকানায় প্রবেশ করে, অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। পরীক্ষা ফি বাবদ অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা ও অন্য পদের জন্য ১১২ টাকা ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী পাঠাতে হবে।

নিয়োগ ও বেতন-ভাতা : প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পরে লিখিত, ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এ চারটি বিষয়ে। পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাবেন।

এক্ষেত্রে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। ক্যাশিয়ার পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহায়ক ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুনwww.ptd.gov.bd

Doch der einzige, vollständig ausgeführte satz dieses https://www.bachelorschreibenlassen.com/masterarbeit/ geplanten werkes war die spätere sinfonische dichtung nr