leadnewsঅপরাধ

রূপগঞ্জে জামিনে বের হয়ে মামলার বাদী পরিবহন নেতাকে প্রাণনাশের হুমকি ॥

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে জামিনে বের হয়ে এসে মামলার বাদী ও পরিবহন নেতা মোহাম্মদ আলীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে উপজেলার তারাব এলাকায়। তারাব সড়ক পরিবহন আঞ্চলিক শ্রমিক কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জানান, কিছু দিন পূর্বে পূর্ব শত্রুতার জের ধরে তারাব এলাকার সন্ত্রাসী কামু ভুইয়া, সোলায়মান, লেংরা জয়নাল, জসিম, বাচ্চু, হযরত আলী, রাজ্জাক, আলাউদ্দিন ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ অ¯্র স¯্র নিয়ে হামলা ও ভাংচুর করে অফিসে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী থানায় মামলা রুজু করলে এক সপ্তাহ আগে তারা জামিনে বের হয়ে আসে। গতকাল বৃহস্পতিবার বিকালে আসামীরা মামলা তুলে নিতে পরিবহন নেতা মোহাম্মদ আলীকে প্রাণ নাশের হুমকি দেয়। প্রাণনাশের হুমকির পর মোহাম্মদ আলী চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, উক্ত ঘটনায় মামলা চলমান রয়েছে, প্রাণনাশের হুমকি দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সন্ত্রাসী কামু, জসিম ও তাদের বাহিনীর বিরুদ্ধে চাদাঁবাজি, ছিনতাই, ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।