leadnewsশিক্ষা

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জের নিউ অক্সফোর্ড সেন্ট্রাল হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক হাজী রফিজউদ্দিন ভুইয়াঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌর শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি ডাঃ হানিফ সাউদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, স্কুলটির উপদেষ্টা ওমর ফারুক রিপন, পরিচালক ও প্রধান শিক্ষক স্বপন ভুইয়া, শিক্ষক সোহেল রাণা, মেহেদী হাসান প্রমুখ।