Uncategorized

রানীমহল-ডগাইরবাজার-সড়কের বেহাল দশা ; চরমে দুর্ভোগে কয়েক হাজার শিক্ষার্থী, ভাড়া দ্বিগুন

মো. হারুন-অর-রশিদ:ডেমরার সারুলিয়ার রানীমহল-ডগাইরবাজার- সড়ক বেহাল দশায় চরমে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার শিক্ষার্থী এবং যাতায়াত ভাড়া দিতে হচ্ছে দ্বিগুন। রানীমহল-ডগাইরবাজার সড়কটি গত বেশ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় এখন যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।রানীমহল থেকে শুরু হয়ে ডগাইর বাজার হয়ে সড়কটি মুরগীরফার্মে কোনাপাড়া সড়কে মিলিত হয়েছে। সড়কটির ২ পাশে রয়েছে বেশ কয়েকটি দেশ সেরা স্কুল কলেজ ও মাদরাসা।যেখানে লেখা পড়া করছে কয়েক হাজার শিক্ষার্থী। এদের প্রতিদিন এ সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অধিকাংশ গুরুত্বপূর্ণ  অংশে সুরকি, পাথর, বালু পিচ কিছুই নেই। খানা খন্দে ভরা পুরো সড়কটি। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা ।
কিন্তু সড়কটির সংস্কারে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী, চালক ও এলাকাবাসীর। এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত ১০ থেকে ১৫ বছর আগে সড়কটি নির্মীত হয়েছে। এর পর মাঝে মধ্যে সড়কটি মেরামত করা হলেও পূর্নসংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশির ভাগই ভাঙাচোরা ও খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির কয়েকটি স্থানে হাটু পানি জমে রয়েছে।
এ সুযোগে ব্যাটারী চালিত রিক্সা ও ইজি বাইকের ভাড়া দ্বিগুন করছে । ফলে বাড়তি ভাড়া দিতে হচ্ছে শিক্ষার্থী সহ এ সড়কে চলাচল করা সকল যাত্রীদের।
ইজি বাইকে কথা হয় সামসুল হক খান স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী সুবাহ নুর সানজার সাথে, সে জানায় প্রতিদিন অনেক কষ্ট করে স্কুলে যেতে হয়।

অনেক সময় ভয় করে কখন যেন গাড়ি উল্টে যায়।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,সড়কটি কেন সংস্কার হচ্ছে না ? এখানে কি কোন জনপ্রতিনিধি নেই?তারা এ সড়কের দ্রুত সংস্কারন চান।

এ বিষয়ে সারুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন,সারুলিয়াসহ ডেমরা নবগঠিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে বলে দক্ষিন সিটি কর্পোরেশ সড়কটির সংস্কার করবে বলে জানা গেছে এবং কিছু সড়কের টেন্ডার হয়েছে। তবে এ সড়কটির টেন্ডার হয়েছে কিনা আমার জানা নেই । জন দূর্ভোগ থেকে রক্ষা করতে এখনই সড়কটির সংস্কারন প্রয়োজন।
এ সড়কটির সংস্কার সর্ম্পকে জানতে চাইলে ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, সড়কটির টেন্ডার হয়েছে, কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।
এ বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ৫ নং জোনের এক্সিকিউটিভ অফিসার একে,এম,মামুনুর রশিদ মুঠোফোনে জানান, সারুলিয়া ইউনিয়নটি নবগঠিত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ায় এর উন্নয়নের রোড ম্যাপ তৈরী হয়েছে,খুব শিগিগরই মেয়র মহোদয় কাজের উন্নয়নের উদ্ভোধন করবেন।

Plus, as an extra bonus, you’ll also receive your free comprehensive and easy-to-read report containing over 150 editors http://writepaper4me.com/ and agents who accept online submissions