ডেমরায় ইয়াবা-বিয়ারসহ গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরা থানা এলাকায় মঙ্গলবার রাতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-বিয়ারসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। বুধবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফকৃতরা হল-মো. জামালউদ্দিন (২৪),মো. জিদনি (২১) ও বিল্লাল হোসেন (২০)।
ডেমরা ফাঁড়ির ইনচার্জ মো.আবু কাউসার বলেন, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে স্কুল ব্যাগে করে করেও মাদক বেচা কেনা হচ্ছে। জামালউদ্দিনের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা হয়েছে।
Section 2 write my paper for me a conversation between a student and a local person regarding a sports club and other services of the town

You must be logged in to post a comment.