মাদকের বিরুদ্ধে ‘অলআউট’ যুদ্ধ চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধে নেমেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
রোববার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কিছুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা ৯০ জনের মতো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি (মাদকের বিরুদ্ধে) আমরা অলআউট যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই ফাইনাল নয়। যা করলে আমরা মনে করি, ভালো হবে আমরা সেখানেই যাব।’
অভিযান কতদিন চলবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই অভিযান চলবে। এটা বিশেষ বলে কোনো কিছু না। যে পর্যন্ত আমরা (মাদক) নিয়ন্ত্রণ করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। নির্দিষ্ট সময় সীমা এটার মধ্যে নেই।’

You must be logged in to post a comment.