ডেমরায় সাংবাদিক নির্যাতন এর বিরুদ্ধে মানব বন্ধন
বিশেষ প্রতিনিধিঃ সম্পতি সারা দেশে সাংবাদিক নির্যাতন এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা পুর্বাঞ্চল প্রেসক্লাবের উদ্যেগে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় কোনাপাড়ায় এ মানব ব্ন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা পুর্বাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সারোয়ার আরিফ’ র এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,ডেমরা নিউজ এর প্রকাশক মো. হারুন অর রশিদ, ডেমরা থানা রিপোর্টাস ক্লাব এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মনি,দৈনিক ডেসটেনি প্রকাশ সরকার সুমন,আমাদের সময়ের মিজানুর রহমান, ঢাকা সাব- এডিটর কাউন্সিলের সদস্য মাসুম আহমেদ, রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের শহিদুল্লাহ গাজী, নাজিম রানা প্রমুখ।
