leadnewsশিক্ষাসংগঠন

সভাপতি হারুন অর রশিদ ও মহাসচিব ফিরোজ আলম নির্বাচিত

তোফাজ্জল হোসেন:
বিশ্ব শিক্ষক দিবসকে উপলক্ষ্য করে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নির্বাচন ও ত্রি— বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা—চট্টগ্রাম মহাড়কের পাশে রাজধানীর মাতুয়াইলের দি কনভেনশন হলে এ নির্বাচন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সম্মেলনে সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মো. হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলম মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ সময় ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যকরী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ—সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ—সভাপতি,আব্দুস সাকুর,সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা,রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

এদিন সাত দফা দাবি উল্লেখ করে শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল—বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয় নিয়ে আলোচনা করা হয় ।