রাজধানীতে কম্বল বিতরণ করেছে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে খোলা আকাশের নিচে বসবারত অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন।
সোমবার ভোরে কাওরান বাজার, ফার্মগেট, মহাখালী, গাবতলী, কামরাঙ্গীরচরসহ রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্ত এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বৈষম্য প্রতিরোধ ফাউণ্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম জানান, আমরা ইতিমধ্যে সারাদেশের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছি। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি উপজেলায় আমরা আমাদের ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কারার চেষ্টা কছি।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সহ সভাপতি মো. মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সহ সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ শাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মাহামুল হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দ বেলাল হোসাইন, মহিলা সম্পাদক নীলা শেখসহ সংগঠনের সদস্যবৃন্দ।


You must be logged in to post a comment.