বিশ্ব মানবাধিকার দিবসে ডেমরায় মানববন্ধন ও র্যালি
ডেমরা নিউজ : বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে ডেমরায় মানববন্ধন ও র্যালির আয়োজন বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি ডেমরা থানা কমিটি। মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সকালে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের ডেমরা থানা কমিটির সভাপতি হাজী মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেমরা থানা অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপুরা ট্রাফিক জোনের টিআই সাইফুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন, মহাসচিব আব্দুল মতিন পাগলা, সাংগঠনিক সচিব সরকার জামাল, অর্থ সম্পাদক আব্দুর রহমান, ডেমরা থানা কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হউক সে প্রত্যাশা করে বক্তব্য করেন।

You must be logged in to post a comment.