খালেদার মুক্তির দাবিতে সাত দিনের কর্মসূচি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাত দিনের এই কর্মসূচিতে রয়েছে বিক্ষোভ, মানববন্ধন, দোয়া ও সমাবেশ।
রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে বিক্ষোভ।
২৩ এপ্রিল সোমবার ঢাকা দক্ষিণে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৭ এপ্রিল বাদ জুমা সারাদেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনায় দোয়া, ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৯ এপ্রিল ঢাকাসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ।
এছাড়া ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে মে দিবসে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।
একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছে বিএনপি প্রধান খালেদা জিয়া। এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে এর মধ্যে ছিল না হরতাল-অবরোধের মধ্যে কঠোর কোনো কর্মসূচি।

You must be logged in to post a comment.