রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামে।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার আজাদ হাওলাদার জানান, সুরতহাল শেষে ভোর ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠান খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমি। বর্তমানে নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই আজাদ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। যোগাযোগও করেনি কেউ। নিহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

You must be logged in to post a comment.