leadnewsসারা দেশ

বাউফলে এক রাতে ৫ বসত ঘরে চুরি

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এক রাতে পাঁচ বসত ঘরে চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা ও সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তেভোগীরা জানান, মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোর চক্র ছোট ডালিমা গ্রামের মন্নান খলিফা , মজিদ খলিফা, আলতাফ হাওলাদার,রবিন হাওলাদার ও সুলতানাবাদ গ্রামের শাহজাহান রাড়ীর বসত ঘরে হানা দেয়। এ সময়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা পায়শা,স্বর্ন-অলংকার ও পরিধেয় জামা-কাপড় নিয়ে যায় চোর চক্র।
মন্নান খলিফা বলেন, এর দুই দিন আগেও তাঁর ঘরে আরেক বার চুরি হয়েছে। তখনও ৫ ভরি স্বর্ন ও টাকা পয়শা নিয়ে গেছে চোরের দল। প্রায় রাতেই গ্রামের কোন না কোন বাড়ীতে চুরির ঘটনা ঘটে। কয়েক দিন আগে সুলতানাবাদ গ্রামে এক রাতে পাঁচ ঘরে চুরি হয়েছে। চোরের আতঙ্কে অতিষ্ঠ হয়ে ওঠেছেন তাঁরা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চুরির ঘটনা আমাকে কেউ অবহিত করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।