ওআইসির জরুরি সম্মেলন ডেকেছেন এরদোয়ান
ফিলিস্তিনিদের ইসরায়েলের নির্বিচারের হত্যার প্রতিবাদে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)’র জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগান। ছয় মাসের মধ্যে এটি এরদোয়ানের আমন্ত্রণে দ্বিতীয় জরুরি বৈঠক।
বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে বৈঠকের পর এরদোয়ান বলেছেন, শুক্রবার ইস্তাম্বুলের সম্মেলন থেকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বকে একটি কঠোর বার্তা দেয়া হবে।
তিনি আরো বলেছেন, ওআইসি’র সব সদস্য দেশগুলোকে সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গত সোমবার ইসরাইয়েলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গাজা সীমান্তে ৬০ জন ফিলিস্তিনি হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে এবং ইসরায়েলকে জাতিবিদ্বেষী দেশ হিসেবে উল্লেখ করেন এরদোয়ান।
এরদোগানের বক্তব্যের পরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়। এরদোয়ান ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিশাল গণবিক্ষোভের ডাক দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের প্রতিবাদ জানিয়ে এরদোয়ান গত বছরের ডিসেম্বরে ওআইসি’র বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন।

You must be logged in to post a comment.