leadnewsডেমরা

ডেমরায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ

বিশেষ প্রতিনিধি: শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ডেমরায় মর্জিনা বেগম (৪৫) নামের এক বৃদ্ধা পঙ্গু মহিলাকে হুইল চেয়ার ও মোখলেস মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ক্রাচ প্রদান করা হয়েছে। অন্তর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সারুলিয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির আর্থিক সহায়তায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় সারুলিয়া পূজা মন্ডপে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ প্রদান করেন ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার ইফতে খায়রুল ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এসএম কাওসার আহমেদ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন রাজীয়া আলম চৌধুরী মিতা, বন্ধন খেলাঘর আসরের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমন খান, চলচ্চিত্র পরিচালক সাহাদাৎ হোসেন লিটন, অন্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ডেসটিনি পত্রিকার ডেমরা প্রতিনিধি প্রকাশ সরকার সুমন, সারুলিয়া সার্বজনীন পূজা উপযাপন কমিটির সভাপতি অধীর চক্রবর্তী, সাধারন সম্পাদক সজল সাহা, দেবব্রত সাহা, নৃপেন দাস, কমল সরকার, চন্দন সূত্রধর, সাংবাদিক বিমল সরকার, নিধু পাল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।