পৃথ্বী শ’র বিরুদ্ধে জেলফেরত অভিনেত্রী স্বপ্না গিলের পাল্টা মামলা
স্পোর্টস ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের এক হোটেলে বন্ধুদের সঙ্গে নৈশভোজে যান পৃথ্বী। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলার আবদার করলে তিনি তা মেটান। কিছুক্ষণ পরে আরো কয়েকজনের সঙ্গে নিয়ে আবারও সেলফির আবদার করলে ক্ষেপে যান পৃথ্বী। ওই সময় হোটেলে দায়িত্বরতদের ডেকে তাদের বাইরে পাঠিয়ে দেন। এরপরই মূলত তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঢাকা পোস্ট
সেই ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয় ভোজপুরী সিনেমার স্বপ্না গিল নামের অভিনেত্রীকে। ওই নায়িকা গ্রেফতারের পর পৃথ্বীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছিলেন। এবার জেল থেকে মুক্তির পর মামলা করেছেন তিনি। স্বপ্নার করা মামলায় তার বন্ধু আশিষ যাদবের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নয়টি ধারায় মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। পৃথ্বীই প্রথম স্বপ্নাকে মারধর করেছেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এর আগে ১৬ ফেব্রুয়ারি রাতে পৃথ্বীর গাড়িতে হামলার ঘটনায় করা মামলায় স্বপ্নাসহ মোট ৮ জনকে গ্রেফতার করে ওশিয়াড়া পুলিশ। পরে আদালতে হাজির করা হলে, পৃথ্বী তার হাত ও গায়ে ব্যাট দিয়ে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন। তবুও সে সময় মুক্তি মেলেনি স্বপ্নার। তাকে জেলহাজতে পাঠান আদালত। তাদের জামিন নামঞ্জুর করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে দ্বিতীয়বার জামিন আবেদনের পর উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে স্বপ্নাকে জামিন দেন আদালত। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারির পর্যন্ত তাদের হেফাজতে রাখার নির্দেশ পালন শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান

You must be logged in to post a comment.