রাজধানীতে বিএনপির প্রতীকী অনশন
দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে প্রতীকী অনশন করেছে বিএনপি। বুধবার সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় এ কর্মসূচি শুরু হয়।
এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত চলে এই প্রতীকী অনশন।

You must be logged in to post a comment.