leadnewsসংগঠনসারা দেশ

বিএমজিটিএ দেবীদ্বার উপজেলা,কুমি়ল্লা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

ফিরোজ আলম:

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের দেবীদ্বার উপজেলা,কুমি়ল্লা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৯ আগষ্ট
রবিবার সকালে দেবীদ্বার উপজেলা আহ্বায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মো: জালাল উদ্দিনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বিএমজিটিএ কুমিল্লা জেলা সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় সভাপতি জনাব মো.হারুন অর রশিদ স্যার, মাদ্রাসার সাধারন শিক্ষকদের স্ব-পক্ষে যৌক্তিক দাবী সূমহ সরকারের নিকট উপস্থাপন করার জন্য বিএমজিটিএ প্রতিষ্ঠা করেন।
সাধারন শিক্ষকদের দাবী আদায়ের একমাত্র প্লাটফর্ম বিএমজিটিএ।
শিক্ষা ব্যবস্হা জাতীয় করন , অধ্যক্ষ/ উপাধ্যক্ষ / সুপার /সহ সুপার পদে এ্যারাবিক এবং জেনারেলের মধ্য থেকে পদায়নের মাধ্যমে শূন্য পদ পূরণ,সহকারী অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, শিক্ষক দের অষ্টম গ্রেড প্রদান, ৪৫% হারে বাড়ী ভাড়া, যৌক্তিক চিকিৎসা ভাতা, উচ্চতরস্কেল,টাইম স্কেল,এবং পদায়ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে প্রদানের ব্যবস্হা করার আহবান জানান। অনুষ্ঠানের
প্রধান বক্তা,কুমিল্লা জেলা সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, বিএমজিটিএ দীর্ঘ দিন যাবৎ ইএফটি তে শিক্ষকদের বেতন প্রদানের জন্য দাবী করে আসছে অবশেষে বর্তমান সরকার দাবী বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে।অনুষ্ঠানের শেষে জনাব শাহজাহান সরকারকে সভাপতি, জনাব জালাল উদ্দিনকে সাধারন সম্পাদক এবং জনাব মো: শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য বিএমজিটিএ দেবিদ্বার উপজেলা কমিটি গঠন করা হয়।