বিএমজিটিএ’র কক্সবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
কক্সবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটায় কক্সবাজার রেস্টুরেন্ট মিশুকে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক সৈয়দ নুর এর সভাপতিত্বে
জেলা সদস্য সচিব এ কে এম জসিম উদ্দিন এর সঞ্ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BMGTA প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি, চট্টগ্রাম জেলা সভাপতি মুহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ রফিকুল হায়দার, জনাব আব্দুর রউফ, জনাব আবদুল মালেক,জনাব হাসান আলী, জনাব নুরুল মোস্তফা নাজাত।
সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি চাকরিজীবিদের ন্যায় বাসা ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবি জানান।


You must be logged in to post a comment.