বিএমটিটিআই- তে ২১ জুলাই “মাদ্রাসা রেজিটেন্স ডে” এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ হারুন অর রশিদ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) তে ২১ জুলাই “মাদ্রাসা রেজিটেন্স ডে” উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই (সোমবার) সকল সাড়ে দশটায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের হল রুমে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএমটিটিআই এর জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অমল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই উপাধ্যক্ষ ড. মোঃ নুরুল্লাহ।
আলোচনা সভায় জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আলোচক বৃন্দ।
উক্ত সভায় বিএমটিটিআই তে আশা প্রায় তিন শতাধিক প্রশিক্ষণার্থী।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

