ফের বিয়ের পিঁড়িতে দেবলীনা!
গত বছর পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সংসার ভাঙ্গার খবর সামনে আসে। বলা হচ্ছিল এই ভাঙ্গনে জড়িত রয়েছেন আরেক অভিনেত্রী বিবৃতি। সেসময় এ খবর নিয়ে সমালোচনা কম হয়নি। এবার খবর এলো, ফের বিয়ের পিঁড়িতে বসছেন দেবলীনা। আনন্দবাজার
জানা যায়, দেবলীনার বিয়ের খবরটি সত্য। তবে তা অভিনেত্রীর বাস্তব জীবনে নয়। সিনেমার চরিত্রের খাতিরেই বৌ সাজছেন তিনি। নারী নির্মাতা পারমিতা মুন্সীর পরবর্তী সিনেমা ‘ম্যারেজ অ্যানিভার্সারী’তে এমন দৃশ্যে দেখা যাবে দেবলীনাকে।
এ সিনেমায় সিনেমায় দেবলীনার বিপরীতে দেখা যাবে সুজন নীল মুখার্জীকে। এছাড়া আরো অভিনয় করছেন, ইন্দ্রাণী ঘোষ, ডক্টর সুজয় বিশ্বাস প্রমুখ। অসম দাম্পত্যের গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। গল্পে অরুণাভ ও বিপাশা দম্পতির মধ্যেকার বয়সের ব্যবধান নিয়ে নানান সামাজিক প্রতিবন্ধকতাকে উপস্থাপন করা হবে।
ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে ‘ম্যারেজ অ্যানিভার্সারী’ নামের এই সিনেমার। জানা গেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ সিনেমাটি। সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠানো হবে এটি।

You must be logged in to post a comment.