পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশাররফ হোসেন (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন জানিয়েছেন।এনটিভি অনলাইন

You must be logged in to post a comment.