করোনা উপসর্গ সন্দেহে বাউফলে স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের এক পরিবারের স্বামী-স্ত্রী উভয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা। সাংবাদিককে তিনি বলেন, বুধবার রাতে কেশবপুর ইউনিয়নের বাসিন্ধা ওই স্বামী-স্ত্রী ঢাকা থেকে গ্রামের বাড়ী অাসলে এলাকার লোকজন অাতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে অবহিত করেন। তিনি বৃহস্পতিবার সকালে অামাকে জানালে অামি তাদেরকে(স্বামী-স্ত্রী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাইসোলেশনে ভর্তি হওয়ার জন্য চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেই। তিনি তাদেরকে ওই দিন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে প্যাথলোজিষ্ট মাহাবুব তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ওই স্বামী-স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

You must be logged in to post a comment.