নিরাপদ জীবন চাই এর ত্রান বিতরন কর্মসূচী
বিশেষ প্রতিনিধিঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরনের লক্ষ্যে ডেমরার সারুলিয়া বড়ভাঙ্গা এলাকার সামাজিক ও সেবামূলক সংগঠন নিরাপদ জীবন চাই এর নেতৃবৃন্দরা ত্রান বিতরন কর্মসূচী পালন করেছেন। সোমবার রাতে সারুলিয়ার বড়ভাঙ্গা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। পরে ত্রান সামগ্রী নিয়ে রাত ১২ টার দিকে টেকনাফের উদ্দেশ্যে রওনা করেন নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা মুসলমানদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরন করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন কিরন। এসময়ে ত্রান বিতরন কর্মসূচীতে অংশ নিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম দিল নবী, মোঃ আরিফুর রহমান খান, বড়ভাঙ্গা যুবসংঘের সভাপতি আলমগীর হোসেন আকন্দ, আমিনুর রহমান দুলাল, শাহ আলম বাবলু, মঞ্জুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

You must be logged in to post a comment.