ডেমরায় বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার
মো. মাহবুবুর রহমান ভূইয়া :ডেমরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে লাগাতার ধর্ষণের অপরাধে মামলার প্রায় ১ মাস পরে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.সাফায়াত ওরফে জীবন (২৮)। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে জীবনকে গ্রেফতার করা হয়েছে। সে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ দোতলা মসজিদ এলাকার মো. মাহবুবুবের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী ২৩ আগষ্ট বুধবার রাতে ডেমরা থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ।
ধর্ষিতার বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায় জানায়, গত ৮ বছর আগে মোবাইল ফোনের পরিচয়ের এক পর্যায়ে ধর্ষকের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক চলাকালীন সময়ের ১ বছর পরে প্রতারক জীবন অন্য একটি মেয়েকে বিয়ে করে। পরে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ধর্ষক জীবন। গত ৬ মাস আগে জীবন মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে যোগাযোগ করে তার স্ত্রীকে তালাক দেয়ার কথা জানায়। পরে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে পুণরায় সম্পর্ক স্থাপন করে গত ৮ জুন মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ডেমরায় একটি ভাড়া বাড়িতে নিয়ে আসে জীবন। স্বামী-স্ত্রীর পরিচয়ে ধর্ষক মেয়েটিকে ওই ভাড়া বাড়িতে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করতো। বিয়ের কথা বললেই মেয়েটিকে ধোকা দিত জীবন। ¯েœহশীষ আরও জানায়, গত ১৮ আগষ্ট রাতে ধর্ষক জীবন বাড়িতে এসে পুণরায় মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এসব ঘটনার অপরাধে ধর্ষক জীবনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

You must be logged in to post a comment.