নবমল্লিকা মডেল একাডেমীর ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
বিশেষ প্রতিনিধিঃ ডেমরা থানার সারুলিয়ার রসূলনগরস্থ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবমল্লিকা মডেল একাডেমীর ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ জানুয়ারী, শুক্র ও শনিবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ডেমরা থানা অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের প্রথম দিনে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগীতা এবং দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী মুকুল বোস। বিদ্যালয়ের শিফ্ট ইনচার্জ মোঃ জিসান আহমেদ জয় ও সহকারী শিক্ষিকা মোসাঃ সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আলেপ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সবুর খান, বন্ধন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সারুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হক। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রিমা হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

You must be logged in to post a comment.