leadnewsঅপরাধডেমরা

ডেমরায় গাঁজা ও ফেনসিডিলসহ আটক

ডেমরা নিউজঃ ডেমরায় গাজা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি উত্তরের গুলশান জোনাল টিম। আটককৃতরা হলো লিটন,মোঃ জয়নাল হোসেন ও মোঃ মনির হোসেন।
ডিবি সূত্র জানা যায় রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছে একশত নব্বই বোতল ফেনসিডিল ও পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয়। সূত্রঃ যুগান্তরের