ডেমরায় ৩০১ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার ১
ডেমরা নিউজ: ডেমরার ৩০১ পুড়িয়া হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আল আমীন ওরফে সুমন (২৭)। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরার সানারপাড় লন্ডন মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতেই ডেমরা থানায় মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ডেমরায় হেরোইন, ইয়াবা, ফেননিডিলসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করতো বলেও জানিয়েছে থানা পুলিশ।
I can’t find out post wait to read what the rest of my friends write about assessment and best practices around it in our classrooms

You must be logged in to post a comment.