তরুণীকে ২৩ জন মিলে গণধর্ষণ
নিজের জমি দেখতে গিয়েছিলেন এক যুবতী। অভিযোগ, ফেরার পথে অপহরণ করে বছর আঠাশের ওই যুবতীকে দফায় দফায় ধর্ষণ করেছে ২৩ জন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। ওই দু’জন-সহ ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
গত মঙ্গলবার রাজস্থানের বিকানেরের পুলিশ সুপার সওয়াই সিংহ গোদারার সঙ্গে দেখা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, দুপুরে তিনি যখন জয়পুর রোডের ধারে খাটু শ্যাম মন্দির এলাকায় গাড়ির জন্য অপে¶া করছিলেন, তখন দু’জন ব্যক্তি জোর করে তাঁকে গাড়িতে তোলে। চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। ফোনে আরও ছয়জনকে ডেকে নেয় ওই দুই অভিযুক্ত। তারাও ওই যুবতীকে ধর্ষণ করে। এর পর স্থানীয় পালানা গ্রামে একটি সরকারি পাওয়া সাবস্টেশনে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আরও অনেকে মিলে তাঁকে ধর্ষণ করে। ওই যুবতীর দাবি, পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টে¤\^র ভোরে যেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখানেই তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত।
স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআর যে জায়গায় কথা উল্লেখ করেছেন ওই যুবতী, সেখান থেকে কন্ডোম উদ্ধার হয়েছে। দু’জন অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। পুলিশ সুভাষ, রাজু রাম, ভানওয়াল লাল, মনোজ কুমার, জুগল ও মদন নামে ছ’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের প্রত্যেকের বয়স কুড়ি বছরের ঊর্ধ্বে।
-আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

You must be logged in to post a comment.