leadnewsডেমরাস্পটলাইট

ডেমরায় সাংবাদিকদের মিলন মেলা

ডেমরা নিউজ :ডেমরায় সাংবাদিক নূর আলম ভূইয়ার বাড়ীতে সাংবাদিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডেমরা হাজীনগর এলকায় দৈনিক জনতার স্টাফ রিপোর্টার মো.নূর আলম ভূঁইয়ার নিজ বাস ভবভবনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় ।

রুপগঞ্জ প্রেস ক্লাব ও ঢাকা ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকদের সন্মানে এক ভূড়ি ভোজের আয়োজন করলে সেখানে প্রায় শতাধিক সাংবাদিক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

এসময়ে উপস্থিত ছিলেন রুপগঞ্জ প্রেস ক্লাবরে সফল সভাপতি আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সাংবাদিক ,লেখক ,কলামিস্ট লায়ন মীর আব্দুল আলিম,
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাজ্জাদ,সাপ্তাহিক রুপকন্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী, দৈনিক সংবাদের নির্বাহি সম্পাদক মো.আলম হোসেন,তেজগাঁও শিল্প এলাকার টিআই বিপ্লব ভৌমিক, রামপুরা ট্রাফিকের জোনের টি আই সাইফুল ইসলাম,যুগান্তর এর ডেমরা প্রতিনিধি মাহাবুব মনি, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল নিজজ24 এর জাহাঙ্গীর হানিফ, এশিয়ান টিভির ষ্টাফ রিপোর্টার শহীদুল্লাহ গাজী, বাংলাদেশ টুডে ও অনলাইন নিউজ পোর্টাল ডেমরা নিউজের প্রধান সম্পাদক হারুন অর রশিদ, আমাদের সময়ের মিজানুর রহমান সহ সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্ধ উপস্থিত ছিলেন।

এ সময়ে লায়ন মীর আব্দুল আলীম বলেন, করোনা কালীন সময়ে আমরা একগোয়েমি জীবন পার করলেও এসময়ে জনাব নূর আলম ভাই তার নিজ বাড়ীতে ভূড়ি ভোজের আয়োজন করলে সকলের সাথে কুশল বিনিময় করার জন্য রুপগঞ্জ প্রেস ক্লাব ও ঢাকা ডেমরা প্রেস ক্লাবের সকল সাংবাদিক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আজকে এ মিলন মেলা।
ডেমরা থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন,আসলে অনেকদিন পরে সাংবাদিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক লোকদের সমন্বয়ে সাংবাদিক নূর আলম ভাই যে মিলন মেলার বিশাল আয়োজন করেছে আসলেই অনেক প্রসংসনীয়। এ সময়ে এমন একটি আয়োজন দরকার ছিল।
ভূড়িভোজ শেষে লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে গাছের চাড়া বিতরন করা হয়।