কঠোরভাবে লকডাউন মানতে হবে : প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবিলায় কঠোরভাবে লকডাউন মানতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার জাতীয় সংসদে অধিবেশনকালে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘মানুষের জীবন আগে বাঁচাতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষা করতে হবে।’
সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড যেন সচল থাকে এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। তবে মানুষের জীবনটা আগে। কারণ, জীবন যদি না বাঁচে তাহলে আমাদের অর্থনীতিই বা কী আর রাজনীতিই বা কী।’


You must be logged in to post a comment.