ডেমরায় লাশ উদ্ধার
ডেমরা নিউজ: ডেমরায় আজাদুল রানা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে ডেমরার পূর্ব ডগাইর মদিনাবাগ জাহাঙ্গীর হোসেনের বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। আজাদুল রানা ওই বাড়ীর ভাড়াটিয়া ও পাবনার আতাইকুলা থানার মাতপুর গ্রামের মো. জানে আলমের ছেলে। এদিকে মৃতের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সোমবার রাতে মৃতের বাবা ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, রানা নিজের ঘরের টিনের চালের লোহার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাকে বাড়ীর ওঠানে শোয়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাই এ মৃত্যুর আসল রহস্য জানতে ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ডেমরা থানার এস আই আবু হানিফ বলেন, মৃত রানা দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই সে নেশাগ্রস্থ থাকতেন। আর নেশার টাকার জন্য প্রায়ই তিনি চুরি করাসহ পরিবারে নানা অশান্তি সৃষ্টি করতেন। পরিবারের লোকজন এসব বিষয়ে নিয়ে শাসন করলে প্রতিনিয়ত রানা আত্মহত্যা করবে বলে হুমকি দিতেন। সোমবার দুপুরে তার মা বাবা কাজে বাইরে থাকায় নিজের ঘরে আত্মহত্যা করেছে বলে করেছে বলে খবর পাওয়া গেছে। ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা তার মা বাবাকে খবর দিলে তারা বাড়ীতে এসে লাশ নামিয়ে ওঠানে রাখেন।

You must be logged in to post a comment.