রাজধানীর দনিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন
প্রকাশ সরকার সুমন : রাজধানীর যাত্রাবাড়ি থানার দনিয়া গোবিন্দপুরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে আইএফআইসি ব্যাংক দনিয়া শাখা। ৩১ ডিসেম্বর শনিবার সকালে গোবিন্দপুরের এন,এম ভূইয়া টাওয়ারের দ্বিতীয় তলায় এ কম্বল বিতরন করা হয়। এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো: আবু সাঈদ খান মোস্তাক, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো: মিরাজ হোসেন, এন,এম ভূইয়া টাওয়ারের স্বত্বাধিকারী মো: আকরাম হোসেন ফেরদৌসসহ ব্যাংকের শাখা উপশাখার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাঞ্চ ম্যানেজার মো: আবু সাঈদ খাঁন মোস্তাক বলেন আইএফআইসি ব্যাংক ব্যাকিং সেবার পাশাপাশি জনকল্যানমূখী অনেক কাজ করে থাকেন। তারই ধারাবহিকতায় আজ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। প্রচন্ড শীতে অসহায় মানুষেরা কাতর হয়ে পরেছে। সরকারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক ও ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগের মাধ্যমে শীতকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালে তাদের দু:খ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

You must be logged in to post a comment.