leadnewsডেমরা

ডেমরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ।

ডেমরা নিউজঃ
ডেমরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।আজ মঙ্গলবার দুপুরে ডেমরার আমুলিয়া মডেল টাউন আবাসিক এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন এর ৭০নং ওয়ার্ড এর কাউন্সিলর হাজী মোঃ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য নেহরীন মোস্তাফা দিশি, ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিল, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন, ৬৭,৬৮,৬৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন,মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকসানা আক্তার প্রমুখ ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ।
এ সময়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী শুভ উদ্বোধন করা হয় । আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় । উক্ত দোয়া ও মাহফিলে ৭০নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।