ডেমরায় “কেমন বাংলাদেশ চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেমরা প্রতিনিধি: ডেমরায় ছাত্র—জনতার “কেমন বাংলাদেশ চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা—যাত্রাবাড়ী—কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র—জানতার আয়োজনে শনিবার বিকালে আমতলা শহীদ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পক্ষে তাদের পরিবারের সদস্য, আহত, কারাবন্দি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এদিন সভায় গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিলাগা ছাত্র, হাত—পায়ে গুলি লাগা আহত ছাত্রসহ শহীদ ছাত্রদের ঘটনা তুলে ধরেও আলোচনা করা হয়েছে। এদিকে সভায় শহীদ ছাত্রদের বাবা—মা ও আহত ছাত্রদের কান্নাভরা ঘটনা শুনে সকলে উপস্থিত সকলের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ইবরাহিম খলিলের সভাপতিত্বে গ্রীন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচীব শরিফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, অ্যাডভোকেট মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিভিত্তিক সংগঠন বোঝাপড়ার সমন্বয়ক এম.এম শোয়াইবসহ ডেমরা—যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকার শিক্ষক, শিক্ষার্থী, লেখক,সাংবাদিক, আইনজীবি ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখার জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণ—তরুণীরা।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচীব শরিফুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন কাউন্সিলর ইব্রাহিম খলিল বলেন, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর গত ৫ আগস্ট নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলেও কতিপয় সন্ত্রাসীরা নতুন করে সমাজে অন্যায়—অবিচার প্রতিষ্ঠা করছে। তাই ছাত্র—জনতা সহ সকলের ঐক্যবদ্ধতায় এদেশ থেকে সামাজিক অন্যায়—অবিচার নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে হবে এখনি। আর গত ৫২ বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দরা বাংলাদেশে ও এ দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছ তা অবসান করার সময় এখন এসেছে।


You must be logged in to post a comment.