leadnewsডেমরা

ডেমরায় এড. জসিম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

ডেমরা নিউজ:ডেমরায় যুবকদের সবচেয়ে বড় সংগঠন বড়ভাংগা যুবসংঘের উদ্যোগে এড. জসিম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭শে জানুয়ারি) দুপুরে ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বড়ভাংগা যুবসংঘের সভাপতি মিজানুর রহমান। এ সময় ক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসন, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাহ আলম বাবলু, আব্দুর রহমান, আজাদ সিকদার, মাইনুল, দুলালসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা আনাস আহমেদ মানিক জানান, আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি কিন্তু এ খেলার মতো এতো আনন্দ পাই নাই। এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রনি বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

ফুটবল টুর্নামেন্টে রনি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে তালুকদার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ খেলায় মোট ১২টি দল আংশগ্রহন করেন। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।