leadnewsঅপরাধডেমরা

ডেমরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী উদ্ধারের ঘটনায় থানায় মামলা

ডেমরা নিউজ: ডেমরায় ১৩ বছর বয়সের ৮ম শ্রেণীর এক অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দিনগত রাতে বামৈল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত অপহরণকারী মো. জিসান (২৫) পালিয়ে যায়। এর আগে  ভুক্তভোগীর বাবা ওই রাতেই ডেমরা থানায় অপহরণের ওই ঘটনায় জিসানের বিরুদ্ধে মামলা করেন। সে ডেমরার বাঁশেরপুল এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

বাদির বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত জিসান মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। বারবার ওই প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় জিসান ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে গত ১৯ অক্টোবর স্কুল থেকে বাড়ী ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে।