ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ সরকার সুমন:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডেমরাস্থ বৃহত্তম ময়মনসিংহ কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ডেমরার সারুলিয়া রানীমহল ব্রিজ সংলগ্নে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি, যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শফিক আলম চৌধুরী সাগর, ডেমরা থানা আওয়ামী ওলামালীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন।
৬৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল্লাহ এর পরিচালনায় এবং ডেমরাস্থ বৃহত্তম ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম খান শাহিন, ৬৪ নং ওয়ার্ড আওমীলীগ নেতা মশিউর রহমান খান টিটু, হকার্স লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল,, মতিন মিয়া, শাহ আলী, মোঃ সোনামিয়া সহ সমিতির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

You must be logged in to post a comment.