রাজনীতিসারা দেশ

জাতীয় ঐক‌্য ধরে রাখতে হবে, ষড়যন্ত্র চলছে: সে‌লিমা রহমান

জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেমিনা রহমান বলেছেন, ‘ষড়যন্ত্র চলছে যাতে ঐক্য ভেঙে যায়। নির্বাচন না হয়, আবার যেন আওয়ামী লী‌গের পুনর্বাসন হয়। স্বৈরশাসক আর যেন ফিরে না আসে সে‌দিকে সবাইকে খেয়াল রাখতে হ‌বে।’

শ‌নিবার (১৮ জানুয়ারি) বিকেলে হিজলা উপজেলা প‌রিষদ মাঠে উপজেলা বিএন‌পি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএন‌পি ঘো‌ষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তি‌নি।

সে‌লিমা রহমান বলেন, আপনারা আজ শা‌ন্তিতে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছেন। এতদিন কথা বললেই আপনাদের সন্তানদের জেলে পুরে রাখা হয়ে‌ছে, মা-বোনদের ওপর নির্যাতন করা হয়েছে। গুম-খুনসহ এমন কোন অত্যাচার নেই, যা গত ১৫ বছর আপনারা ভোগ না করেছেন।

তি‌নি বলেন, যারা পা‌লিয়ে গেছে তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে- দেশ, দেশের মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএন‌পির বিরুদ্ধে। কিন্তু তা আমরা হতে দেব না।

সাবেক এই মন্ত্রী বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার মধ্যে সংস্কারসহ সবকিছুর কথা বলা হয়েছে। অনেক সংস্কারের প্রয়োজন আছে তবে নির্বাচনের জন‌্য যা কিছুর সংস্কার প্রয়োজন সেগু‌লো বর্তমান সরকার ইচ্ছে করলেই করতে পারেন। আর নির্বাচনের মাধ‌্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসা দলই হবে আসল, তারা জনগণের জন‌্য কাজ ক‌রবে।

তি‌নি বলেন, আমাদের নেতাকর্মীদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের বোঝাতে হবে। সবাইকে নি‌য়ে জাতীয় ঐক‌্য গড়ে তু‌লতে হবে।

প্রধান অতিথির বক্তব‌্য ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক বীর মু‌ক্তিযোদ্ধা দেওয়ান মো. শ‌হিদউল্লাহ বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মধ‌্য দিয়ে গণতা‌ন্ত্রিক সরকার রাষ্ট্র সংস্কারের কাজ সম্পাদন করবে। এসময় তি‌নি লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আলহাজ মেজবাউদ্দিন ফরহাদ বলেন, শেখ হা‌সিনার প্রেতাত্মাদের বয়কট করুন, তারা আমাদের দলের কেউ নয়। সেইসাথে চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে সকলকে।

তি‌নি আরও বলেন, হিজলা মেহে‌ন্দিগঞ্জের মানুষ নদী ভাঙন কব‌লিত এলাকার মানুষ। তাই ভূ‌মি রক্ষায় এ অঞ্চলে অবৈধ ড্রেজিং ব‌ন্ধ করতে হবে, এজন‌্য সবাইকে যেমন সোচ্চার হতে হবে তেম‌নি নিজের রেকর্ডীয় ভূমি নিজের দখলে রাখতে হবে। মনে রাখবেন চর কারও বাপের নয়, তাই চর দখল করে খাওয়া চলবে না, রেকর্ডধারীরা প্রতিবাদ করবেন, প্রয়োজনে সংবাদ সম্মেলন করুন, আইনের আশ্রয় নিন, আমি আপনাদের সাথে আছি।

হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিপনের সঞ্চালনায় জনসভায় সভাপ‌তিত্ব করেন উপজেলা বিএন‌পির আহ্বায়ক আলহাজ আবাদুল গাফ্ফার তালুকদার। জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য এবায়েদুল হক চাঁন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির সদস্যসচিব মো. মিজানুর রহমান খাঁন মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপ‌তি আবদুল খালেক হাওলাদার, সুইডেন বিএন‌পির সভাপ‌তি আবুল হাচান খান বাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠ‌নিক সম্পাদক দেওয়ান অ‌লিউদ্দিন সুমন, ব‌্যা‌রিষ্টার ম‌নিরুজ্জামান আসাদ, হিজলা উপজেলা বিএন‌পির সাবেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট নুরুল আলম রাজু, যুগ্ম আহ্বায়ক বেল্লাল জমাদ্দার, ব‌রিশাল উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নলী মো. জামাল হোসেন, মেহে‌ন্দিগঞ্জ পৌর বিএন‌পির সাবেক সভাপ‌তি জিয়াউদ্দিন সুজন, ঢাকা মহানগর দ‌ক্ষিণ যুবদলের সাবেক সদস‌্য কাজী জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপ‌তি মো. হুম‌ায়ুন ক‌বির, মেহে‌ন্দিগঞ্জ উপজেলা বিএন‌পির সাবেক সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলাম লাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আর নামে মাত্র নির্বাচন আমরা চাইনা, এবার জনগণের অংশগ্রহণে ভোটের মাধ‌্যমে নির্বাচন চাই। আর সেই নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। সেইসা‌থে দেশের সাথে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি থাকবো।