টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ ১ ব্যক্তি আটক
প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি উখিয়া থানার মনখালী এলাকার রশিদ আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ ইউনুছকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।


You must be logged in to post a comment.